দিশেহারা - একটি কবিতা। Directionless - A Poem

 দিশেহারা 


দিশেহারা - একটি কবিতা। Directionless - A Poem


পড়ায় মন বসেনা

 মাথায় কিছু ঢুকেনা,

আমি এখন কি যে করি

 হয়েছে দিশেহারা!

 

থামতে চায়না আমি

 চোখে বড়ো স্বপ্ন আছে,

 তাই তো চেষ্টা আমার 

কখনো থামবে না যে!

 

সময় খারাপ যতই হোক 

এগিয়ে আমায় যেতেই হবে,

 মনটাকে পড়াই আবার

 আটকে দিতেই হবে!

 

মাঝে মাঝে ভাবি আমি

 আছি কি আগের মতো,

 পড়াই যখন মন বসতো

 ভালোভাবে পড়া হতো!


সবকিছু পাল্টে গেছে

 কিছু নেই আগের মতো,

  পুরনো রং ঝরেছে 

নতুনের রং মেখেছে!


তবু আমায় পড়তে হবে

 এগিয়ে যাওয়ার জিদে,

দু চোখের স্বপ্ন আমায়

 দু হাত বাড়িয়ে ডাকে!

 অজুহাত ঝেড়ে ফেলো

 ভালোভাবে পড়া করো,

 নইলে অসহায় ভাবে

 বাকি জীবনটা কাটাতে হবে!


পড়ুন পরবর্তী কবিতা (দৃষ্টিভঙ্গি)
পড়ুন পূর্ববর্তী কবিতা (আসল সত্য)

দিশেহারা - একটি কবিতা। Directionless - A Poem


Comments

Popular posts from this blog

ফেয়ারওয়েল কবিতা। Farewell - A Poem

ওয়াল ম্যাগাজিন - একটি কবিতা। Wall Magazine - A Poem

नया शुरुआत - एक कविता। New Beginning - A Poem

হে শিক্ষক কবিতা| A Poem to Teachers

অভিভাবক - একটি কবিতা। Guardian - A Poem

হিসাব - একটি কবিতা। Calculation - A Poem

Barrier - A Poem