হে শিক্ষক কবিতা| A Poem to Teachers

 হে শিক্ষক

'শিক্ষক' নামটি সমাজে

 মর্যাদার পিঠস্থানে উন্নীত আছে,

 সেখানে নেই কোন বৈষম্যের স্থান

 কারণ, এ কথা তো সত্যি,

 প্রকৃত শিক্ষক মাত্রই হৃদয়ে মহান!

হে শিক্ষক কবিতা| A Poem to Teachers


কিন্তু, চেয়ে দেখো হে শিক্ষক,

 তোমাদেরই কিছু অংশ

 আজ যেন ভয়ানক ভক্ষক!

তারা ধ্বংস করছে সমাজ

 নষ্ট করছে বিদ্যালয়ের পরিবেশ

শেষ করে দিচ্ছে সেই ছাত্র-ছাত্রীদের

 যারা হতে পারতো মহান, উন্নত হতো দেশ!

 শিক্ষক হে, এখনো কি কাটেনি তোমাদের আবেশ!


চেয়ে দেখো অদূরে,

 উন্নত ভবিষ্যৎ, যাচ্ছে সরে সরে

একটু করে, প্রতিনিয়ত প্রতিদিন!

 হায়, আর অপেক্ষা কত দিন?

 সময় এসে গেছে, পারতে তোমাদের হতেই হবে যে,

 ঝেড়ে ফেল সবকিছু

 যা তোমাদের দিচ্ছে বাধা, করছে তোমাদের নিচু!

 তৈরি কর এমন পরিবেশ

 যা গড়ে তুলবে আদর্শ সমাজ, উন্নত হবে দেশ!



পরুণ পরবর্তী কবিতা (শিক্ষক দিবস)




Comments

Popular posts from this blog

ওয়াল ম্যাগাজিন - একটি কবিতা। Wall Magazine - A Poem

ফেয়ারওয়েল কবিতা। Farewell - A Poem

नया शुरुआत - एक कविता। New Beginning - A Poem

অভিভাবক - একটি কবিতা। Guardian - A Poem

হিসাব - একটি কবিতা। Calculation - A Poem

Barrier - A Poem