সুযোগ - একটি কবিতা। Opportunity - A Poem

 সুযোগ 



সুযোগ - একটি কবিতা। Opportunity - A Poem

আসেনা সবার কাছে 

দিই না ধরা, 

যতই ছোটো তুমি তার পাছে

 থাকে সে নিজের খেয়ালে,

 করি কাজ নিজের নিয়মে!

 করো যতই তুমি হিসাব

 সময় হলে তবেই পাবে সুযোগ!

 

বড়োই অদ্ভুত তার আসা

অনেকেই বুঝতেই পারে না,

 তাই তাদের অবস্থার পরিবর্তন হয় না!

তবে যারা কাজে লাগায়

 তাদের আর কে পায়,

নাম,য্যোশ,‌খ্যাতি

 সবকিছু তারা পায়। 


এবার বলি বাস্তব কথা

 সুযোগের আশায় থাকা বৃথা,

 পরিশ্রমের কোন বিকল্প নেই

 সর্বদা কাজ করে যাও!

 সুযোগের ফলে যতই কিছু আসুক না কেনো

নিজের চেষ্টায় পাওয়া জিনিস অমূল্য হয়!


 ইতিহাস খুঁজে দেখো

 ভুরি ভুরি উদাহরণ পাবে,

 মৌর্য, মুঘল কিংবা গুপ্ত

 সব ক্ষেত্রেই জড়িয়ে আছে,

 বিনা পরিশ্রমে যারা সব পেয়েছে

 অল্প দিনেই সব হারিয়ে গেছে!

 তাই পরিশ্রম করে যাও,

যা পাবে

 সব দীর্ঘদিন স্থায়ী হবে!

সুযোগের অপেক্ষায় থেকো না

নিজের জীবন নষ্ট করো না!


পড়ুন পরবর্তী কবিতা (উন্নতির পরীক্ষা)
পড়ুন পূর্ববর্তী কবিতা (ঝুঁকি)

সুযোগ - একটি কবিতা। Opportunity - A Poem


Comments

Popular posts from this blog

नया शुरुआत - एक कविता। New Beginning - A Poem

ওয়াল ম্যাগাজিন - একটি কবিতা। Wall Magazine - A Poem

ফেয়ারওয়েল কবিতা। Farewell - A Poem

Social Service - A Poem

Greed - A Short Story

বিদ্যাসাগর - একটি কবিতা। Vidyasagar - A Poem

হে শিক্ষক কবিতা| A Poem to Teachers