আর না - একটি কবিতা। No More - A Poem

 আর না 


আর না - একটি কবিতা। No More - A Poem


অনেক হলো, আর না 

নোংরামি অনেক দেখলাম,

 অমানুষিক ব্যবহার অনেক সহ্য করলাম,

এবার সিদ্ধান্ত নিয়েছি উড়ে যাওয়ার

 নতুন পথে আগের মতো হওয়ার!

 

অমানুষেরা মানবিকতা বোঝেনা

 টাকা ছাড়া তারা কিছু চেনেনা,

 টাকায় তাদের পরম প্রিয়

 এজন্য তাদের কাছে সব আচরণই শ্রেয়!

 

থাক তারা তাদের মতো

 অমানুষিক ব্যবহার আর সইবো নাতো,

 অসভ্যতাই তারা এতই নিমজ্জিত

 ভালো তারা আর হতে পারবে নাতো!

 

মুখ দেখলেই ঘেন্না জাগে

আওয়াজ শুনলে মাথা ধরে,

 এভাবেই চললে পরে

 একদিন আমি যাবো মরে !


তাই আর নই, অনেক হলো

 জীবনের অনেক সময় নষ্ট হলো,

এবার বাঁচবো নিজের মতো 

উড়বো এবার দিক থেকে দিগন্ত!


পড়ুন পরবর্তী কবিতা (অসভ্যতা)
পড়ুন পূর্ববর্তী কবিতা (অলসতা)

আর না - একটি কবিতা। No More - A Poem


Comments

Popular posts from this blog

ফেয়ারওয়েল কবিতা। Farewell - A Poem

ওয়াল ম্যাগাজিন - একটি কবিতা। Wall Magazine - A Poem

नया शुरुआत - एक कविता। New Beginning - A Poem

হে শিক্ষক কবিতা| A Poem to Teachers

অভিভাবক - একটি কবিতা। Guardian - A Poem

হিসাব - একটি কবিতা। Calculation - A Poem

Barrier - A Poem