সমাধান - একটি কবিতা। Solution - A Poem

 সমাধান 


সমাধান - একটি কবিতা। Solution - A Poem


সমস্যা যখন আছে 

সমাধান নিশ্চয়ই বেরোবে, 

আশা ছাড়া উচিত নয়,

 তুমি জানো না নিশ্চয়ই

 সমস্যার মধ্যেই সমাধান লুকিয়ে থাকে

 শুধু ঠান্ডা মাথায়, খুঁজে নিতে হবে তাকে!


সব কিছুরই দুটি দিক থাকে

 জীবন সেই রকমই -

সমস্যা যদি একটি দিকে থাকে

 অন্যদিকে তবে সমাধান আছে!

 

বোঝো ভালোভাবে

 বিশ্লেষণ করে দেখো,

 সর্বোপরি, মাথা ঠান্ডা রেখো!

 খোঁজার চেষ্টা করো সমাধান 

দেখবে এক সময় হঠাৎ যেন হাজির হবে

 তোমার পরিত্রাণ!


তাই হতাশ হওয়ার কিছু নেই,

 আগে সমস্যা বোঝো

 তারপরে সমাধান খোঁজো!

 মনে রেখো, সমস্যার সমাধান অবশ্যই আছে

 ঠান্ডা মাথায় খুঁজে নিতে হবে তাকে!


পড়ুন পরবর্তী কবিতা (হিসাব)
পড়ুন পূর্ববর্তী কবিতা (স্বপ্ন ও বাস্তবিকতা)

সমাধান - একটি কবিতা। Solution - A Poem



Comments

Popular posts from this blog

ফেয়ারওয়েল কবিতা। Farewell - A Poem

ওয়াল ম্যাগাজিন - একটি কবিতা। Wall Magazine - A Poem

नया शुरुआत - एक कविता। New Beginning - A Poem

হে শিক্ষক কবিতা| A Poem to Teachers

অভিভাবক - একটি কবিতা। Guardian - A Poem

হিসাব - একটি কবিতা। Calculation - A Poem

Barrier - A Poem