সহজ ভাবলেই সহজ - একটি কবিতা। Take Easily and It Will Be Easy - A Poem

 সহজ ভাবলেই সহজ 

সহজ ভাবলেই সহজ - একটি কবিতা। Take Easily and It Will Be Easy - A Poem


সকলেই বলি জীবন বড় কঠিন,

শুনে শুনে আমাদের এমন অবস্থা

 জীবন যে খুবই সহজ 

এটি ভাবেনি কোনদিন!

 

দুঃখ-কষ্ট, জড়া-ব্যাধি, অভাব-দারিদ্র্য

 এগুলোরই উদাহরণ দেয় সকলে,

 কিন্তু এসবের জন্য যে আমরাই দায়ী 

তা বলে কজনে!

 সব কিছুর মতোই জীবনেও আছে দুটি দিক

 এটি তো আমরা দেখি

কোনটি সঠিক, কোনটি বেঠিক!


দুঃখ আছে, কিন্তু আনন্দ কি নেই?

 কষ্ট আছে, তবে কি কেষ্ট নেই?

 একই রকম জড়া-ব্যাধি, অভাব-দারিদ্র্য

 সবকিছুুরই দুটো দিক,

 একটি দেখে ঘাবড়ে যেওনা

 অন্যটিযে ভালোর দিক!

 

এসব কিছু দৃষ্টিভঙ্গির ব্যাপার

 তোমরা কোনটি নেবে?

 বেঠিক ভাবলে জীবন কঠিন,

 সঠিকেতে সহজ হবে জীবন!


পড়ুন পরবর্তী কবিতা (বই প্রকাশ)
পড়ুন পূর্ববর্তী কবিতা (নতুন শুরু)

সহজ ভাবলেই সহজ - একটি কবিতা। Take Easily and It Will Be Easy - A Poem


Comments

Popular posts from this blog

ফেয়ারওয়েল কবিতা। Farewell - A Poem

ওয়াল ম্যাগাজিন - একটি কবিতা। Wall Magazine - A Poem

नया शुरुआत - एक कविता। New Beginning - A Poem

হে শিক্ষক কবিতা| A Poem to Teachers

অভিভাবক - একটি কবিতা। Guardian - A Poem

হিসাব - একটি কবিতা। Calculation - A Poem

Barrier - A Poem