নৃশংসতা - একটি কবিতা। Cruelty - A Poem

 নৃশংসতা 


নৃশংসতা - একটি কবিতা। Cruelty - A Poem


দৃষ্টিকটু, রোমহর্ষক,
 ছাড়িয়ে গেছে পাশবিকতা 
স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় নেমেছে,
 এমনই নৃশংসতা, এমনই নিশংসতা!

শ্লীলতাহানি, হত্যা
 ক্ষত-বিক্ষত করা, হাড় ভেঙ্গে দেওয়া
 মানবিক মানুষের হৃদয় কেঁপে ওঠে
এমনই বর্বরতা, এমনই বর্বরতা !

সভা হয়েছে, নাটক চলেছে,
 ধর্ষক ও খুনিদের বাঁচাতে
পাশবিক ধর্ষণ ও হত্যাকে
 পরিকল্পিতভাবে আত্মহত্যা বলেছে।

প্রমাণ লোপাটের জন্য
 অসময়ে দেহের ময়নাতদন্ত করেছে,
 বাবা-মাকে দেহ দেখাতে, দীর্ঘ প্রতি প্রতীক্ষা করিয়েছে,
অথচ শব দাহ করতে ত্বরা দেখিয়েছে!

এই নারকীয় ঘটনার কান্ডারী সব,
ধর্ষকদের বাঁচানোর ষড়যন্ত্রী সব,
 সাহায্যকারী অমানুষ সব,
 কেউ ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না!
 ফাঁসি সকলের হবেই এবার
 হতে পারে না ক্ষমা, এই নৃশংসতার!


পড়ুন পরবর্তী কবিতা (মহা প্রলয়)
পড়ুন পূর্ববর্তী কবিতা (বিচার)

নৃশংসতা - একটি কবিতা। Cruelty - A Poem


Comments

Popular posts from this blog

ফেয়ারওয়েল কবিতা। Farewell - A Poem

ওয়াল ম্যাগাজিন - একটি কবিতা। Wall Magazine - A Poem

नया शुरुआत - एक कविता। New Beginning - A Poem

হে শিক্ষক কবিতা| A Poem to Teachers

Barrier - A Poem

হিসাব - একটি কবিতা। Calculation - A Poem

অভিভাবক - একটি কবিতা। Guardian - A Poem