আমাকে বলছি - একটি কবিতা। To Myself - A Poem

 আমাকে বলছি


তুই থামিস না
 তুই পড়ে যা,
 তুই হারিস না
 তুই লড়াই করে যা!
গতিই তোর জীবন
 শক্ত কর তোর মন,
 পথ হোক যতই কঠিন,
 ছবি তুই একদিন!

আমাকে বলছি - একটি কবিতা। To Myself - A Poem


লড়াইয়ের মধ্যেই আছে, অনাবিল আনন্দ
 এতেই তো আছে প্রকৃত জীবনের ছন্দ,
 এরই কথা বলেছেন নেতাজি থেকে বিবেকানন্দ,
তাই সময় যতই হোক মন্দ
 চালিয়ে যা তোর দ্বন্দ্ব,
 তুই অবশ্যই পাবি সেই আনন্দ
 যা বদলে দেবে তোর জীবনের ছন্দ!

যদি চাস সেখানে পৌঁছাতে
 কষ্ট তোকে করতেই হবে যে,
 এটাই তো পৌঁছানোর একমাত্র পথ,
 তাই তুই আজ কর শপথ
 না পৌঁছে তুই থামবি না,
কখনই তুই হারবি না!

পরুণ পরবর্তী কবিতা (ভগবান)

পরুণ পূর্ববর্তী কবিতা (শিক্ষক দিবস)

আমাকে বলছি - একটি কবিতা। To Myself - A Poem



Comments

Popular posts from this blog

ওয়াল ম্যাগাজিন - একটি কবিতা। Wall Magazine - A Poem

नया शुरुआत - एक कविता। New Beginning - A Poem

ফেয়ারওয়েল কবিতা। Farewell - A Poem

হে শিক্ষক কবিতা| A Poem to Teachers

অভিভাবক - একটি কবিতা। Guardian - A Poem

Social Service - A Poem

एक हार - एक शायरी। A Defeat - A Shayeri