পড়াশোনা একটি কবিতা। Study - A Poem

পড়াশোনা


বইয়ের ফর্দ চাপিয়ে মাথায় 
মন দিয়েছিলাম পড়াশোনায়,
 লক্ষ্যে আমি আবার হয়েছিলাম অটল 
সবকিছুই আবার তুললো পটল,
 বই দেখলেই মাথা ধরে
 পড়বো আমি বল কেমন করে!

পড়াশোনা একটি কবিতা। Study - A Poem


ভেবেছিলাম করবো পড়া
 তাতেই হবে জাতির লাগাম ধরা,
 সবই ছিল আমার আশা
 ভেবে শুধু পাচ্ছিলাম হতাশা,
 এখন সবকিছু বন্ধ করে
 আমি বেড়াই ঘুরেফিরে,
 এভাবেই আমার দিন কেটে যায় 
পড়াশোনা আমার আর হবে না ভাই!

বেশ কয়েকবার চেষ্টা করলাম 
পড়াশোনায় মন বসালাম,
 কিন্তু দুদিন পরেই বিকার উঠলো
 যা পড়েছিলাম সব হারিয়ে গেলো!
 এখন আমি শুন্য মাথায়
 ভবঘুরের মতো জীবন কাটায়,
 সত্যি বলছি একটু মিথ্যা বলছিনা, 
পড়াশোনা আমার আর হবেনা!

পরুণ পরবর্তী কবিতা (ডেঙ্গু)

পরুণ পূর্ববর্তী কবিতা (প্র্যাকটিক্যাল পরীক্ষা)





Comments

Popular posts from this blog

ওয়াল ম্যাগাজিন - একটি কবিতা। Wall Magazine - A Poem

नया शुरुआत - एक कविता। New Beginning - A Poem

ফেয়ারওয়েল কবিতা। Farewell - A Poem

হে শিক্ষক কবিতা| A Poem to Teachers

অভিভাবক - একটি কবিতা। Guardian - A Poem

Social Service - A Poem

एक हार - एक शायरी। A Defeat - A Shayeri