হে সৃষ্টিকর্তা - একটি কবিতা। Oh Creator - A Bengali Poem

হে সৃষ্টিকর্তা

হে সৃষ্টিকর্তা
সৃষ্টির এই বৈচিত্র্যময়ী ছবি
 এঁকেছেন কোন কবি?
তার ঠিকানা আমায় দাও,
 আমি তাকে বলবো
 যা কিছু দুঃখের, কষ্টের, যন্ত্রণার
 ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও!

হে সৃষ্টিকর্তা - একটি কবিতা। Oh Creator - A Bengali Poem


 কেনো এত যন্ত্রণা?
 কেনোই বা অনাহার, অবিচার, বঞ্চনা?
 মুছে ফেলো তোমার সৃষ্টি থেকে
 সবকিছু, যা প্রাণহানি ডাকে!
গড়ে তোলো তুমি এক নতুন বিশ্ব
 যেখানে মানুষ বাঁচবে নিজের মতো!
সেখানে দিওনা কোন স্থান
 বন্যা, খরা, দুর্ভিক্ষ, মহামারীর
যারা নিয়ে যায় শত শত প্রাণ!
গড়ে তোলো তুমি এক আনন্দময় বিশ্ব,
যা যথার্থই প্রমাণ করবে
 তুমিই শ্রেষ্ঠ, তুমিই শ্রেষ্ঠ, তুমিই শ্রেষ্ঠ!


পরুণ পরবর্তী কবিতা (পাহারা)

পরুণ পূর্ববর্তী কবিতা (ফেয়ারওয়েল)




Comments

Popular posts from this blog

ফেয়ারওয়েল কবিতা। Farewell - A Poem

ওয়াল ম্যাগাজিন - একটি কবিতা। Wall Magazine - A Poem

नया शुरुआत - एक कविता। New Beginning - A Poem

হে শিক্ষক কবিতা| A Poem to Teachers

Barrier - A Poem

হিসাব - একটি কবিতা। Calculation - A Poem

অভিভাবক - একটি কবিতা। Guardian - A Poem