শিক্ষক দিবস কবিতা| A Poem on Teacher's Day

 শিক্ষক দিবস

আজ শিক্ষকগণের সম্মানে দিবস

 যাদের জন্য ধরেছি কান 

করেছি উঠ-বস্,

 তবু বদ-বুদ্ধি মানেনি হার

 আজ শিক্ষক দিবস!

শিক্ষক দিবস কবিতা| A Poem on Teacher's Day


মনে পড়ে যায় পুরনো স্মৃতি

 আমার সেই প্রিয় শিক্ষকটি,

 একটি নয় বেশ কয়েকটি!

 তাদের সহজ, সরল, মহৎ মনোভাব

 বদলে ফেলেছে আমার স্বভাব,

চেয়েছি সর্বদা তাদের মতো হতে

 জানিনা পেরেছি, কতটুকু তা করতে!


আজকের দিনটি আমার কাছে খুবই আনন্দের

 আমিও যে শিক্ষক,

 আমারও জন্য আছে, একটি দিন বছরের!

 যদিও বিন্দুমাত্র ইচ্ছে ছিল না তা হওয়ার

 কিন্তু ভগবানের ইচ্ছে পারবে পাল্টাতে

এমন কোন্ জন আছে পৃথিবীতে!


 তবে, দিনটি শ্রদ্ধার উদ্যোগ করে আমার মধ্যে

 সেই শিক্ষকগণের প্রতি,

 যারা না থাকলে কবেই হয়ে যেত

 আমার জীবনের ইতি!


পরুণ পরবর্তী কবিতা (খুশির ঈদ)

পরুণ পূর্ববর্তী কবিতা (হে শিক্ষক)




Comments

Popular posts from this blog

ওয়াল ম্যাগাজিন - একটি কবিতা। Wall Magazine - A Poem

नया शुरुआत - एक कविता। New Beginning - A Poem

ফেয়ারওয়েল কবিতা। Farewell - A Poem

হে শিক্ষক কবিতা| A Poem to Teachers

অভিভাবক - একটি কবিতা। Guardian - A Poem

Social Service - A Poem

एक हार - एक शायरी। A Defeat - A Shayeri